| কবিতা | মোহ |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| উৎসর্গ | জুহি |
| কবিতার বিষয় | মৃত্যু |
তারপর একটু একটু করে
ভুলতে বসেছি তোমাকে।
এইযে আজই মাথা থেকে বেরিয়ে গেলো মেট্রোতে প্রথমবার প্ল্যাটফর্মে বসে
কি কি বলেছিলাম ঐ গরমের ভিতর।
আরোও আগে ভুলে গিয়েছি
বৈশাখে তোমার গায়ে লেখা
আমার জীবনবৃত্তান্ত।
এভাবে ভুলতে ভুলতে সব ভুলবো,
একদিন হয়ে যাব স্মৃতি হীন, নিঃস্ব।
তবুও আজরাইল আমায় ডাক দেবার
ছ’মিনিট আগে তুমি হাজির হয়ে যেয়ো,
যাতে আমায় মনে করিয়ে দিতে পারো-
তোমার মতই বাতাসে মিলিয়ে যাওয়া
আমাদের মুহুর্ত গুলো?