কবিতা কবিতা লিখবো বলে
কবি আবরার নূহান
সময় সেপ্টেম্বর ২০, ২০২১
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক

অনেকদিন কবিতা লিখা হচ্ছেনা
হচ্ছেনা মানে যাচ্ছেনা
কাছের মানুষের মত,
কবিতা লিখবার প্রতিভা বোধহয়,
অনেক দূরে হারিয়ে।

একশো একটা কবিতা,
পড়লাম!
তবুও দু-লাইন লিখতে পারলাম না।

জীবনে কবিতা লিখবার জন্য,
কিছু উপলক্ষ থাকতে হয়,
বোধহয়।

যে জীবনে,
প্রেম,প্রিয় মানুষ কিংবা ভোর নেই
সে জীবনে কবিতা বোধহয়,
বিলাসিতা।

অনেকদিন কবিতা লিখা হয়না
একটা কবিতা লিখবো বলে,
হাজার বিনিদ্র রাত,
অগোছালো জীবন,
ভবঘুরে বোহেমিয়ান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted