কবিতা মানুষ উৎসব
কবি মল্লিকা রায়
সময় মার্চ, 2024,মধ্যাহ্ন
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান কলকাতা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বিরহ

মানুষ পিপাসা

দেখে যা আমায় কি নিদারুণ মানুষে পেয়েছে
পিছুটান কি ভীষণ কি অগাধ
বিনিয়োগ ফিরে যাওয়া এ নশ্বর ভূমে
ছড়ানো ছেটানো চলে গেছে সবটুক নিয়ে
কি নিদারুণ মানুষে পেয়েছে
দেখে যা আমায়, জমা জমি খুরে যেটুক পেয়েছি

চলে গেছে যারা শুধুই মতিভ্রম
প্রশ্নচিহ্ন রেখে উত্তর অমিল আজও মিলবেনা আর
সংখ্যাগুলো কেড়েছে অক্ষর, পত্রপাঠ
নিয়েছে গুটিয়ে | কোন স্ত্রত্র পিছ ফেরা পারেনি
ফেরাতে এ অনঙ্গে তবু মৃদঙ্গ সায়গল
বেজে ওঠে অগ্নী বিন যে কোন রোদ্দুরে

কি নশ্বর এ জীবন,
কি উদ্বেল এ অক্ষর,জৌলুষ কি প্রগাঢ় প্রশ্নচিহ্ন আজও
মানুষ দিয়েছে পায়নি সদুত্তর তার |
ফিরে দেয় যে কেড়ে নেয় সে-ই
বাঁচায় যে,ফাঁকা করে একা করে, খুন করে,লুট করে
সবই'তো মানুষ --
তথাপি কি নিদারুণ মানুষ পিপাসা
সহস্র আঘাত বুকে দেখে যা তথাপি, নিদারুণ কি
মানুষ উৎসব |

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments