কবিতা রচনা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 04 ডিসেম্বর, 2023,সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা নিঃসঙ্গতা
কবিতার বিষয় অন্যান্য

এখানে আমি দূরেতে তুমি
নিঃসঙ্গ জীবন চাহিনি স্বামী।
সঙ্গী মোর ছিল যারা
সঙ্গ এখন ছেড়েছে তারা।
সঙ্গীবিহীন একক জীবনে
আনন্দ নাহি হে।

আসে বন্ধু আসে পরিজন
আপাত চেতনায় তাহারা আপন।
মিটিয়া গেলে নিজ প্রয়োজন
সকলে সরিবে হে।

যদি বা সঙ্গী কাহারও থাকে
নির্ভর করা যায় যাহাকে,
সেও একদিন জানাবে বিদায়
কঠিন সত্য, তুমি তো জান হে।

এ নিয়তির খেলা বাস্তব মেলা
নিঠুর পরিহাসের ছলা।
যতদিন বাঁচি ভুলিয়া থাকি
এ তো তোমারই রচনা হে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments