কবিতা দ্বিতীয়ত
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

যে মেরেছে আর মার খাচ্ছে যে
ঘেঁষেঘেঁষে আছে
বুঝছে জানছে মুখে রা’ টি নেই
মেরে ভাবছে রাজকন্যা রাজত্ব সুখ
পূর্ণ জন্ম এ-ই , চোখ টিপে ঈশ্বর ততক্ষণ
বাৎসরিক পূজা বাগিয়ে নিয়েছে
পুটলিতে পদ্মরাগ মনি !!
মার খাওয়া পাশে
দোর আগলায় চিরকাল দোর আগলায়
বাড়ন্ত শাকে ভাতে
ঠিকঠাক আষাকও জোটেনা
বাটা ভরা নিষেধের থাল্
মর
মর
মর
চিরকাল গাল পারে ঈশ্বর!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted