কবিতা দেশীয় ফল বৃত্তান্ত
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 04 ডিসেম্বর, 2023,সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা এক ফল বিক্রেতার কথা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

গ্রীষ্মকালে আম বেচেছি
বর্ষাকালে জাম।
সমসময়ে বেচেছি লিচু
নেই কাঁঠালের দাম।

না, বাদ দেবো না তরমুজেরে
দো-রঙা সে কিসের তরে?
বাইরে সবুজ ভিতরে লাল
চাহিদা রসের আছে চিরকাল।
রসের চাপে ফুটি ফাটে
পড়ে আছে সব নদীর তটে।

ভাদরে ফলে গাছে পাকা তাল
বাদুড় ছোটে খাবার আকাল।
বানিয়ে লুচি তালের বড়া
জন্মাষ্টমী হয় যে সারা।

শরৎ কালে ফুল বেচেছি
দেবীর আগমনে।
পদ্মের কাঁটা লাগেনি গায়ে
অর্থের সংকুলানে।

শীতের দিনে আপেল কেনে
বেচেছি যা দ্বিগুণ দামে।
কমলালেবু সমসাময়িক
আবাল-বৃদ্ধ তাহার প্রেমে।

বসন্তে বেল, কুল আর কলা
বেচেছি আমি সারাবেলা।
এদের মাঝে কাঁঠালি কলা
বারোমেসে ভরায় পূজার থালা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted