কবিতা প্রভাতি ডায়েরি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 18 অক্টোবর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা প্রাত্যহিকী
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
4.5/5 - (2 votes)

আমার নূতন প্রভাত আসে প্রতিদিন
উন্মুক্ত বাতায়নে।
শীতল হাওয়ায় রবির ছটায়
মোর আঁখির আলাপনে।

শেষ করি মোর শয্যা শয়ন
নাহি রবে আর রজনী-স্বপন।
সকল দ্বার করি উন্মোচন
ডাকে মোরে প্রকৃতির রেচন।

গবাক্ষের দণ্ড দু’হাতে ধরি
দূরেতে দৃষ্টি নিবদ্ধ করি,
ছুটিয়া আসিছে দেখি রাজপথ দিয়া
দুই শত এগারো ঐ হাসিয়া হাসিয়া।

কত যাত্রী কত গন্তব্যে
কত জন চলিয়াছে আপন কর্তব্যে।
যানের ধীর গতি বিরক্তি আনিছে অতি
ভিতর হইতে কেহ করিল চিৎকার
চালকের উদ্দেশ্যে।
ওরে, গাড়িটা চালা —–

এরই মাঝে উঠল জ্বলে লাল আলো
যাত্রীদের ধৈর্য বুঝি এবার তবে শেষ হলো।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted