| কবিতা | মেঘের ছায়া |
| কবি | জুনায়েদ বি. রাহমান |
| কবিতার বিষয় | বিরহ |
ঘুম না-আসা রাতে মাঝে-মাঝে কে যেনো মেঘকণ্ঠ বিছিয়ে দেয় দক্ষিণের বাতাসে
বাগধারার মাঠে পোড়ায় বিষুবপাখির শ্লোক -
এইসব পাত্তা না-দিয়েই আমি সওয়ারি হই কাঠহাঁসের ঘাড়ে
বাড়ে বিয়োগের ছায়া
বাড়ে মোহনকান্দার রাত.. ক্রমশ
তবুও রাতের শেষে ফিরে দেখি জলবিহগের ঘর ভরে ভরে গেছে বিষুবপাখির পালকে
অগোচরে বসে আছে মেঘের ছায়া