কবিতা ভুল
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 10 সেপ্টেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা না-জানা ভুল
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

যদি ভুল করেই থাকি
মনের অজান্তে।
তার লাগি আজ চাহি ক্ষমা
দিনেরই প্রান্তে।
যদি ভুল—

ভুলে ভরা জীবন খানি
ইতির রেখা দেব টানি।
তার আগে ভাই করো ক্ষমা
আমি যেন যাই গো জানি।

পৃথিবীতে চলার পথে
কণ্টকের দল বসে আছে।
কোন চক্রান্তে হয়ে লিপ্ত
লুকিয়ে আছে যেন সুপ্ত,
তাহারে করিয়াছে গোপন
মাটির ধূলার ঐ আবরণ,
ক্ষিপ্ত আমি হই পাছে।

ক্রিয়া যে করে ওরা দিবানিশি
প্রতিক্রিয়ায় ভুগি আমি ক্ষণে ক্ষণ।
ভুলের জন্মদাতা প্রতিক্রিয়া ভুলের মাথা
কেহ নাহি দেখে ক্রিয়া, প্রতিক্রিয়ায় করে মূল কারণ।

কারণ কেহ নাহি বোঝে
ভুল যখন ভুলের মাঝে,
সাধু কেহ নাহি সাজে
ক্ষমার লাগি ঐ চরণ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted