কবিতা দূর
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 24 আগস্ট, 2023, সন্ধ্যা
উৎসর্গ অপার্থিব প্রেম
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা নশ্বরতা
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু
4/5 - (1 vote)

দূরে থাকি দূরেই থাকি
দূরকে ভালোবাসছি নাকি!
দূরের ভাব দূরের চিন্তা
দূরের প্রেম দূরের পন্থা।

দূর আমায় দেখায় আলো
দূরের পথে নেইকো কালো।
দূর করে দূর সকল বাসনা
দূরের লাগি ত্যাজি কামনা।

দূরের আশা দূরের নেশা
বৃথাই দূরের প্রান্ত কষা।
দূর পানে চেয়ে চেয়েই থাকি
দূর কখন মোরে লবে ডাকি।

দূর আমার পারের সঙ্গী
দূর লয়ে আমি দূরেই থাকি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted