| কবিতা | সেই নেতা চাই |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | মার্চ, ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, রাজনৈতিক |
সেই নেতা চাই
——————–
———-নজরুল ইসলাম খান
সেই নেতা চাই ,
যিনি এক প্রজন্মেই গড়ে তোলবেন
একটি নতুন সমাজ ,
চলে আসা সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ।
সেই নেতা চাই,
যিনি শুধু কথায় নয়,
করে দেখাবেন কাজ, নিজ হাতে ধরে ।
সেই নেতা চাই ,
যিনি দিবেন উঁচু নিচু ভেদাভেদের
সীমারেখা মুছে ।
সেই নেতা চাই ,
যিনি অবৈধ অর্জনের
সব পথ দিবেন চিরতরে ঘুচে ।
সেই নেতা চাই ,
যিনি নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিবেন
অন্যের জীবন রক্ষায় ।
সেই নেতা চাই ,
যার মতো কারও জন্য,
আবারও থাকবে মানুয অপেক্ষায়।
০৬/০৩/২০২২
টুটপাড়া, খুলনা