কবিতা মৃত্যুর পদাবলী
কবি আতাউল হাকিম আরিফ
সময় ০৯/০২/২০২৩
উৎসর্গ তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের
লিখার স্থান সীতাকুণ্ড
সম্পৃক্ততা তুরস্ক-সিরিয়া ভূমিকম্প ট্রাজেডির প্রেক্ষাপটে রচিত
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

সুষমাময়ী চন্দ্রিমা অবলোকন না করে
কবিরাও কিছুসময় মেনে নিয়েছে অন্ধকার!
কবিদের চোখ দেখেছে আজ-
চাকচিক্যময় পলেস্তরা, শক্তির বাসনাবিলাস,
কূটকাজের দীর্ঘ যাত্রারম্ভ সবটায় ছিন্নভিন্ন!

দুরান্ত থেকে ভেসে আসছে অবিরত কান্নার রোল,
মৃত্যগুলোও যেনো ভীষণ সহজ
পরমাসুন্দরী তরুণী, ফুটফুটে সুন্দর শিশু কিংবা দাম্পত্য কোলাহলে মুখরিত কেউকেউ
মুহুর্তেই চলে গেছে,
বিষন্ন চোখ মেলে আছে চতুর্দশী চাঁদখানাও।

কবিরা নিশ্চিতভাবেই জানে দৃশ্যমান প্রকৃতি
এবং আলোকচিত্রের অন্তরালে আরো অধিক
খোঁড়াতে হবে অস্তিত্বের শেকড়!
তবুও তাঁদের চোখেও আজ অশ্রু,
কলমে লেগে আছে অজস্র মৃত্যুর পদাবলী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted