কবিতা বণ্য পাখি
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী

বণ্য পাখি

গভীর বনের বণ্য পাখি
নিজের সকাল নিজেই সাজে-
খাবার খোঁজে সকাল হতে
বাড়ি ফেরে নিশি রাতে।

কিসের চাওয়া কিসের পাওয়া
নেই স্বপ্নের কালো পর্দা-
সকাল বিকেল উড়ে বেড়ায়
নিজের জীবন নিজেই সাজায়।

বাসা বোনে খড়কুটোতে
সঙ্গ খোঁজে একলা রাতে-
ডিম পাড়ে, যত্ন করে
ছানা আসে ঘর আলো করে।

কিচির মিচির কত শব্দ
কত দায়িত্ব আছে তাদেরও
স্বপ্ন দেখে নতুন করে
বেঁচে থাকার অঙ্ক কষে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments