| কবিতা | উঠোন ও অনাবৃষ্টি |
| কবি | তারাশংকর বন্দ্যোপাধ্যায় |
| সময় | ২০২০ |
| লিখার স্থান | কলকাতা |
| কবিতার বিষয় | প্রেম |
এমন নয় যে খুব হিসেব করে কিছু করেছিলে
খিড়কির পুকুরে ডুব দিয়ে এসে যখন উঠোনে দাঁড়ালে,
ভিজে কাপড় থেকে যেটুকু জল ঝরে ঝরে পড়েছিল
তা বেশিদূর গড়াতে পারেনি। কতদিন অনাবৃষ্টি!
উঠোনের মাটি যে তখন শুকিয়ে চৌচির!
তারপর উঠোনকে যা দিলে, তা শুধু ভিজে পায়ের ছাপ।