| কবিতা | প্রেম বিরহ |
| কবি | আবরার নূহান |
| সময় | এপ্রিল, ২০২০ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
১।
সমুদ্রে আগুন জ্বালিয়ে দেবো
প্রেম ডুবে যাবে ঐ সমুদ্রে
বিষের বৃষ্টিতে প্রেম হাবুডুবু খাবে
প্রেম হলো বিষ পানে মৃত্যু
২।
বাতাসে আগুন জ্বালিয়ে দেবো
কষ্ট ভেসে যাবে সে অনিলে
বিরহের অঙ্গারে হৃদয় পুড়ে
সোনা হবে,মুক্ত হবে
পাখির মত।