| কবিতা | কবি |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| কাব্যগ্রন্থ | সুপ্ত অনুভূতি - সোহাগ আলমগীর |
| সময় | ২০২১ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| সম্পৃক্ততা | কবি তার নিজের আবেগ প্রকাশ করেছেন তার কবিতার মাধ্যমে |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
কবি
লেখক মোঃ সোহাগ আলমগীর
আমি কবি,কে করবে আমায় বিশ্বাস,
কেনইবা করবে নেই কোনো বুদ্ধিমত্তা
আছে শুধু বোকামিটা
নেই কোনো গুছিয়ে কথা বলা
লোকে বলবেইতো আমি অকবি ।
আছে কি আমার কবির ভাব ?
লিখেছি অনেক গল্প কবিতা
পাইনি কোনো স্বার্থকতা
পেয়েছি শুধু লাঞ্ছনা আর
মূর্খদের কাছে অবমাননা।
চাইনি কবি হতে
লোকে বলে আমায় কবি
আমার কি দোষ লিখেছিতো মনের আবেগ।
তাই হয়েছে গল্প, কবিতা, ছোট বড় নাটিকা,
মনের মাঝে কতো লোকের কাহিনী
তাইতো লিখেছি ছোট বড় গল্প
কবিতা ও স্মৃতি কথা ।
যেদিন আমি ফিরে পাব কবিতা
সেই দিন আমি পাবো
আমার মৃত্যু বার্ষিকীর সম্মাননা
দেখো, দেখো, সেই কাজী নজরুল ইসলাম
আর রবীন্দ্রনাথের স্মৃতি কথা,
তারাও তো পেয়েছে একই ব্যাথা ।