| কবিতা | আশীর্বাদ ২ |
| কবি | খাদিজা ইভ |
| সময় | ২০১৮ |
আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক,
যে সাতজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলো আমাকে,
তারাও ফিরে যাক তাদের প্রেমিকার কাছে।
আশ্রয় নিক প্রিয়তমার বাহুডোরে…
কিংবা আমারই মতো কোনো এক নারীর ছায়াতলে।
আমি জেনে গেছি, এই বাংলা তাদের।
আমি এ ও জেনে গেছি…
বাংলার বাতাসে ছড়িয়ে পরেছে কিছু বিষাক্ত কুলাঙ্গারের নিঃশ্বাস,
পরিত্রাণ নেই কোথাও।
আমার স্তনে যে সাত সুপুরুষের চিহ্ন লেগে আছে তারা সংসারী হও।
তাদের কোলে জন্ম নিক ফুটফুটে দুটো মেয়ে…
দিব্যি দিয়ে বলছি, এ আমার আশীর্বাদ।
— — —
A poem by Khadija Eve
(Translated by Md Mehedi Hasan)
The two boys who grabbed my left breast—
let them return to their mothers’ laps!
The seven who mauled me over the ground—
Let them, too, return to their sweethearts!
Let them take shelter in their women’s arms
Or maybe under the shade of some other woman
Just like me!
I’ve known all too well that this Bengal to them.
I’ve also known:
Bengal’s air has been thoroughly poisoned with their breath!
And there is no escaping that.
Those seven brave men whose hands left their imprint on my breasts—let them all get married and start families
Let their homes be lit with two glowing babies
That’s what I pray for them, I swear!
