কবিতা চরাচর
কবি হাকিকুর রহমান
Review This Poem

খন্ডিত গোলকে
স্তম্ভিত পলকে
ছাড়িয়া দীর্ঘনিশ্বাস,
ক্ষণিকের প্রতীক্ষায়
বিলম্বিত তিতিক্ষায়
কাড়িলো আত্মবিশ্বাস।

গন্তব্য অদৃশ্যমান
ধর্তব্য অবর্তমান
সীমাবদ্ধ পরিসরে,
বাহুল্য আতিশয্যে
প্রলুদ্ধ কারুকার্যে
অবরুদ্ধ চরাচরে।

সময়ের ব্যবধানে
নির্বাসিত উপাখ্যানে
অঘটনের পুনরাবৃত্তি,
প্রাক্কলিত উন্নাসে
অনির্ধারিত বিন্যাসে
নির্বাসিত পূরাকৃর্তী …

guest
0 Comments
Newest
Oldest Most Voted