কবিতা ছড়া- তাড়া খেয়ে
কবি হাকিকুর রহমান
Review This Poem

মায়ের জায়ের পায়ের ঘায়ের
ওষুধ কিনতে গিয়ে,
রাস্তাতে এক ক্ষ্যাপাটে কুকুর
আসলো পিছনে ধেঁয়ে।

পড়ি কি আর মরি কি, করে
দিলাম সজোরে ছুট,
বদ্যি মশাই ডাক দিয়ে কন
তাড়া করেছে কি ভূত?

বলি আমি, শোনোগো কাকু
তাড়িছে ক্ষ্যাপা কুকুরে,
বাঁচাতে আমার প্রাণটাতো তাই
ছুটেছি দিনে দুপুরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted