কবিতা পুতুল বিয়ে
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৮/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
5/5 - (1 vote)

খুকিমণির পুতুল বিয়ে
কাঁন্নায় ভাঙে খুকির হিয়ে
দেখতে সুন্দর ছেলে,
বিয়ে বাড়ির ছেলে মেয়ে
দেখে সবাই বর’কে চেয়ে
আঁখি দুইটি মেলে।

রবের পক্ষে নানা কথা
খুকির মনে লাগে ব্যথা
মনটা ভীষণ কালো,
কোকিল গাইছে প্রাণটা খুলে
রব যে চলে হেলে দুলে
দেখতে লাগে ভালো।

মায়ের কাছে খুকির বায়না
মেয়ের জন্য কিছু চাইনা
হেসে খেলে চলে,
ভীষণ ভালো পুতুল কন্যা
আদর যত্নে সে অনন্যা
মধুর কথা বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted