| কবিতা | মদিনার প্রেম |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ৩১/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
৪+৪/৪+৪
মাগো আমার ইচ্ছে করে
মদিনাতে যাইতে,
সেথায় গিয়ে মনে সুখে
হামদ নাত যে গাইতে।
মাগো আমার ইচ্ছে করে
কাবা শরীফ দেখতে,
নিজের দিলে চার কালেমা
নিখুঁত ভাবে লেখতে।
মাগো আমার ইচ্ছে করে
মদিনার প্রেম পড়তে,
আল্লাহ তালার রহমত গুলো
ভীষণ ভাবে ধরতে।
মাগো আমার ইচ্ছে করে
সেই খানেতে থাকতে,
নবীর রওজা শরীফটা ওই
চোখে চোখে রাখতে।
মাগো আমার ইচ্ছে গুলো
বলো খোদার তরে,
ইচ্ছে গুলো পূরণ করে
যেন কৃপা করে।