কবিতা পঙক্তির ভাংতি নেই
কবি হাকিকুর রহমান
Review This Poem

পঙক্তিটা, তার ভাংতি নেই
পদ্য কথার কমতি নেই-

কেউবা খ্যাচে বেদম জোরে
কেউবা হাঁকে বিষম সোরে,

বুদ্ধি বেঁচেই খাচ্ছে সবাই
কেউ কাউকে করছে জবাই-

নিজের লেখার মুরোদ কই
নকল লিখেই ভরছে বই,

সঠিক কিছু লিখলে পরে
পালায় দূরে কেমন ডরে-

গায় মানেনা আপনি মোড়ল
কেউ বোঝেনা কোনটা গরল,

বাড়ির খেয়ে মোষ তাড়ানো
ঘটি বাটি সব হারানো-

চুপ থাকাটাই বুদ্ধি বেশ
গরল পনার হয়কি শেষ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted