কবিতা প্রভুর প্রেমে
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৮/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
3/5 - (2 votes)

৪+৪/৪+১

ডাকছে আমায় পরম প্রভু
আমার দেশে আয়,
সুখের উল্লাস আশার বাসর
তাহার পিছু ধায়।

বহুদিনের আশা ছিলো
মিলবো তাহার সাথ,
তাহার পাশে বসে তবে
পারি দেবো রাত।

ইচ্ছে আমার মনের কথা
বলবো তাহার সন,
তাতে আমার ভরে যাবে
বিষন্ন ওই মন।

তাহার পাশে বসে বসে
গল্প করবো ভাই,
পরম প্রভু কাছে যেতে
মনটা শুধু চাই।

প্রভুর দেশে যেতে আমি
করতে পারি সব,
আমার চেষ্টা দেখে সবাই
করে কল-রব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted