কবিতা পুঁজি
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ০৭ মে ২০২০
লিখার স্থান সোনাপুর, নোয়াখালী
কবিতার বিষয় অন্যান্য, আশা, প্রেম, বিরহ

হারিয়ে যাবার পরেও দেখি
আটকে আছো স্মৃতির জ্বালে;—
রোজ নিয়ত জানান দিচ্ছো
বুকের ভিতর আগুন জ্বেলে।

এত বড় অখিল মাঝে
তোমায় আমি কোথায় খুঁজি?
ছোট্ট আমার চরণ দুটি—
এইতো আমার কেবল পুঁজি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments