| কবিতা | ল্যাংড়া ও গাধা |
| কবি | হাকিকুর রহমান |
কোরাস (একা একাও গাওয়া যায়)-
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে-
হ্যাংলা গাধা বড়ই খোড়া (২)
নেতিয়ে পড়ে রে,
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে।।
জোরে-
তাইতো আমি লেংচে মরি
হ্যাংলা গাধার কানটা ধরি
বেসুরেতে গানটা করি।।
আবার-
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে-
হাঁদা গাধা ত্যাদোড় ভারি (২)
দৌড়ে মরে রে,
ল্যাংড়া চলে গাধায় চড়ে রে।।