কবিতা ভাবনার সুরে
কবি হাকিকুর রহমান
Review This Poem

লাগিল বাতাসে দোলা
দখিনা জানালা খোলা,
ডাক দিয়ে যায়, দখিনার বায়
যায় কি যে তাহা ভোলা।।

আনমনে থাকি বসে
হালখানি ধরি কষে,
গগনে-পবনে মেঘ,
লুকোচুরী খেলে
স্মৃতি সেথা থাকে তোলা।।

অচেনার ইশারায়
কে কি সুরে গান গায়,
সঘন-মগন চিতচোর এসে,
দাঁড়ালোযে দ্বারে
মনটা করে উতলা।।

বেনুবনে ফুটে ফুল
চিনিতে করিনা ভুল,
হরষে-পরশে ভাবনার ভিড়ে,
খুঁজে ফিরি তারে
ক্ষণটা হলো মেঘলা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted