বাংলা কবিতা, পাখি কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা পাখি
কবি মিজান মোহাম্মদ
সময় ১৩ নভেম্বর, ২০১৯, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ
Review This Poem

জানো,
আমি ভীষণ অভদ্র। আমার আততায়ী আত্মা। খুবলে খাওয়ার আকাঙ্খা মনে; শকুন চোখের লুলুপ দৃষ্টি।

তবুও- আমি
হেরে যাই
প্রেমে
অপ্রেমে
ভালোবাসায়….

তোমার সামনে এসে দাঁড়ালেই,
চোখে প্রেম নামে- সসম্মানে
নিজেকে বড্ড প্রেমিক প্রেমিক লাগে।

তুমি-
প্রেমিক বুকে গাছ লাগাও
সেবায়, আনুগত্যে প্রেম ফোটে…

তুমি-
বুকে পোষা পাখি!
বুক জুড়ে থেকো;
উড়ে যেও নাহ্…

guest
0 Comments
Newest
Oldest Most Voted