বাংলা কবিতা, মেহেরুন্নেছা কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা মেহেরুন্নেছা
কবি মিজান মোহাম্মদ
সময় ২০ জানুয়ারি, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম

ঘুরে ঘুরে নগরীরর অলি-গলি খোঁজে
পাড়ি দিয়ে ক্রোশ মাইল পথ; পেয়েছি
পেয়েছি খোঁজে মন; ভরসাযোগ্য হাত
পেয়েছি তা'রে; ডুবুরী যেমন মুক্তো খোঁজে আনে....

সদ্য জন্ম নেওয়া কবিতার মত-
তোমার একটা নাম রেখে দিই
'মেহেরুন্নেছা' আমি চাই-
আমার দেওয়া তোমার একটা নাম থেকে যাক!

প্রথমতঃ
তোমাকে বোঝার চেষ্ঠায়,
রপ্ত করছি বচনভঙ্গি-আঙ্গুলের ব্যাকরণ
ঠোঁটের পরিধি; হাসির সীমারেখা।

দ্বিতীয়তঃ
তোমার তীর্যক চাহুনি! বুঝছি-
চিন্তার প্রসারতা, সামাজিক দায়
নিরহংকারী; তোমার অনভিজ্ঞ ছল।

তৃতীয়তঃ
তোমার কোন আশা নেই
অগ্রীম ভাবনা নেই; সুখ
সুখী- তুমি অন্যের সুখেও।

বস্তুতঃ
তুমি এখনো নিয়মের গন্ডি পেরুতে পারোনি
তুমি পুরোপুরি স্বাধীন হতে পারোনি- পাখি
তবুও- তুমি উর্বর চিন্তা ও মননে;
তোমাকে নদী ভাবতে ইচ্ছে হয় খুউব...

'সাত তারিখের পর বারোতম দিবাগত সন্ধ্যায়'

দেখছি, বোঝার চেষ্টা করছি-
তুমি বহমান নদী; চোখে ছলাৎ ছলাৎ ঢেউ
ছাড়বে না ভাবছো হাত- যদি ধরে কেউ!

ত্রিচক্রযান- থেমে গেছে; জ্যামে।

তোমাকে দেখতে ভালো লাগছে-
তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে,
তোমাকে আগলে রাখতে চাচ্ছি বর্ষীয়ান বুকে;
দুরুদুরু বুকে মুগ্ধতায় পাঠ করছি- প্রেমের তসবিহ।

অবশেষে, যেতে যেতে- হাতে এঁকে দিলাম চুমুর রেখা
আমার সাহসী ঠোঁটে প্রেমের স্বাক্ষর আগলে রেখো; যতনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments