| কবিতা | তুমি বললে |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ৩০ মার্চ, ২০২০, সন্ধ্যা |
| উৎসর্গ | বিলকিস আকতার |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
শুরু’র হিসেব অগণিত;
তুমি রেখো অন্তে বিশ্বাস
বলবোনা আমি;
দিচ্ছিনা আশ্বাস
চন্দ্র, সূর্য, তারা এনে দিবো
তবে, জেনো-
ডাকলে তুমি- স্ব-শরীরে হাজির হয়ে যাবো।
তুমি বললে- পেরিয়ে যাবো
পাহাড়-সমুদ্দুর; বাঁধা-বিপত্তি যত
তুমি বললে- ঠ্যাং জোড়া উর্ধমুখি করে,
ঝুলে যাবো রিমান্ডের আসামির মত!
তুমি বললে- লিখে দিবো
প্রেমের হাজারো দীর্ঘ কবিতা।
তুমি বললে- হবো শাড়ির আঁচল,
আঙ্গুল গোণা কুচি!
তুমি বললে- তোমার কোঁকড়া চুলের বেণী হবো
তুমি বললে- তোমার খোপার ভাঁজের ফুল হয়ে যাবো।
তুমি বললে- ঠোঁটের বাঁচাতে হাসি
বদলে দিবো অভ্যাসের সংবিধান
তুমি চাইলে- বলবো ভালোবাসি
হাসতে হাসতে দিবো নিজ প্রাণ!
পরার্থে;
তুমি
সুর
তাল
লয় হয়ো’না
ভুল করো’না-
চাঁদ হয়ো না
ফুল হয়ো না
হয়ো’না প্রজাপতি!
তুমি বরং – কফিন হয়ে
আমার পোড়া হৃদয়’খানা;
বুকে, আগলে রেখে দিও…
