বাংলা কবিতা, ভেসে গিয়েছি কবিতা, কবি তাছনীম বিন আহসান | কবিতা অঞ্চল
কবিতা ভেসে গিয়েছি
কবি তাছনীম বিন আহসান
সময় ১১ এপ্রিল ২০২০
লিখার স্থান রংপুর
কবিতার বিষয় বিরহ

লেখার কথা ছিলো তোমাকে নিয়ে
কিন্তু অদ্ভুত দেখো নিয়তির বিধান
লিখছি অন্য কিছু ,
লেখার কথা ছিলো সবুজ আর সরলতা
কিন্তু কি নিষ্ঠুর জীবনের পরিহাস
লিখছি খয়েরি আর কাঠিন্য ,
লেখার কথা ছিলো ঘাসফরিং আর ঝুমকোলতা
কিন্তু দেখো কি নির্মম প্রকৃতির খেলা
লিখছি জনস্রোত আর মৃত্যু ।
চাঁদ জোসনার বদলে হালের ল্যাম্প পোস্ট এখন বিষয়বস্তু ,
দোয়েলের ডাকে ঘুম ভাঙেনা এখন মুঠোফোনই ভরসা ,
এমনকি কাকের কা কা কর্কষ ধ্বনিও ভিষন দুর্লভ ,
তবে ছুটে চলা গাড়ি বহরের হর্নের তিব্রতা খুবই সহজ ।
কথা ছিলো তোমার কথা বলবো
কথা ছিলো তোমার কথা ভাববো
কথা ছিলো সত্যি কিন্তু দেখো অন্য কথা বলছি ...

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments