বাংলা কবিতা, আগে বা পরে কবিতা, কবি তাছনীম বিন আহসান | কবিতা অঞ্চল
কবিতা আগে বা পরে
কবি তাছনীম বিন আহসান
কবিতার বিষয় বিরহ

হেটে যেতে যেতে তুমি রাস্তায় ভিখারীর দিকে তাকাও কিন্তু আমার দিকে তাকাওনা ,
রাস্তার পাশের নোংরা দেয়াল কিংবা ডাস্টবিনটা দেখো কিন্তু আমাকে দেখোনা ,
হয়তো পথের পাশের নেড়ি কুকুরটাও কোন একসময় তোমার আগ্রহের কেন্দ্রবিন্দু হয় কিন্তু আমি হইনা !
কিছুটা বিরক্তি নিয়ে হলেও সকালে জানালায় কালো কাক তোমার দৃষ্টি কাড়ে কিন্তু আমার জানালা কাড়েনা ,
কিছুটা অস্বস্তি নিয়ে হলেও তোমার জুতোর ফিতেটাও তোমার চোখে পরে কিন্তু আমি তোমার চোখে পরিনা !
আচ্ছা তুমি কি এত যত্ন করে তোমার চোখ দুটোকে বাচিয়ে চলো আমার অস্তিত্ব অস্বিকার করার বাসনায় ?
চোখের ধোকায় মনকে বোঝাতে চাও আমি নেই আর হারিয়ে গেছি অজানায় ,
কিন্তু তুমিতো জানোনা এতসবে আরো বেশী করেই তুমি তোমার মনের গভীরে রাজত্ব্য দিচ্ছো আমায় !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments