বাংলা কবিতা, কবিতার দীর্ঘশ্বাস কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা কবিতার দীর্ঘশ্বাস
কবি মুহতাসিম তকী
সময় ২ জুলাই,২০২০, মাঝরাত
লিখার স্থান ইসলামবাগ,রংপুর।
কবিতার বিষয় বিরহ
Review This Poem

রাত হলে বড্ড জ্বালায় পরে যাই,
আমি কাকে শোনাই কবিতা বলো তো।
বৃষ্টি আসে।
আমার মনে পড়ে,
প্রিয় বৃষ্টি নামের জীবন পঞ্জিকা।
লোকে এটাকে কবিতা বলে নীলা।
কতোজন ঘুমুবার আগে
প্রিয় মানুষকে শোনায়।
আমার বলা হয় না আর।
সেলফোনের অপর পাশে,
আমার তুমি থাকো না।
তোমার নিঃশ্বাসের ওঠা নামায়
আমার কবিতায় সুর খেলে না বহুদিন।
আমার যে রাত বাড়লেই
কবিতার দীর্ঘশ্বাস বাড়ে।
আমি কাকে কবিতা শোনাই বলো তো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted