| কবিতা | স্বপ্ন |
| কবি | মুহতাসিম তকী |
নীলা,
লোকালয় থেকে অনেক অনেক দূরে কোন এক স্নিগ্ধ নদীর তীরে হবে আমাদের ঘরকন্যা,
বিদ্যুৎ থাকবে না,
পাখা থাকবে না,
কোন কৃত্রিম আলো থাকবে না।
থাকবো শুধু তুমি আর আমি,
আর বুক পকেটে রাখা এক গুচ্ছ ভালোবাসা।
প্রতিদিন ভোর হওয়ার আগেই একগুচ্ছ বুনোফুল এনে গুঁজে দেবো তোমার খোঁপায়।
প্রতি সন্ধ্যায় তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালবে,
প্রদীপের আলো তোমার মুখে এসে পড়লে আমি অবাক হয়ে দেখবো জগতের সবচেয়ে সুন্দরতম দৃশ্য।
আমরা ভালোবেসে যাবো,
কোন একরাতে ঝড় নামলে আমাদের ছোট্ট কুটির নড়বড়ে হবে,
আচমকা বিদ্যুৎ চমকালে তুমি ভয় পেয়ে আড়াল খুঁজবে আমাতে।
আমরা ভালোবাসায় ডুবে যাবো সহস্র রাত্রি।
