বাংলা কবিতা, মহান নেতৃবৃন্দ কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা মহান নেতৃবৃন্দ
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সময় ১৯৭৮

তার মাথা থেকে পা পর্যন্ত "চাচা
আপন বাঁচা"-র ধ্রুপদী চলচ্চিত্র ;
যদিও নিজেকে সে তুলতে চায় সে মাচায়,
ভুলে যায়, যারা গতকাল ছিল মিত্র
এখনো পচছে খাঁচায়...

কিন্তু সে বেপরোয়া ।
"আগে নিজে বাঁচো, তবে আকাশ ছোঁয়া
পাহাড়ে উঠবে ।" বলেছেন নাকি লেনিন :
বেনামে স্তালিন, স্বপ্নে মাও সে তুং :

"জাহান্নামে যে যাবে, তাকে যেতে দিন---
আবার আসবে বদলা নেবার দিন ।

মহান নেতৃবৃন্দ! যে মরে মরুক, আপনারা
সুখে বাঁচুন ।।"

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments