পৃথ্বীও নীরবে কাঁদে শমনের ভয়ে
নিয়ত হারায় বুক ক্ষয়ে ক্ষয়ে চির চেনা ছিরি,
মানুষ তো ছোট প্রাণ
খসলে সুরেলা গান
কেনেই আহত হৃদে জাগবে না বিষাদের গিরি!সম্পূর্ণ

যায় না কখনও হেরে প্রেম ভালোবাসা
বিরল কারণে কভু হলেও পতন,
সুরুজ ঘুমালে পাটে
আঁধার নামলে বাটে
কর্কশ ভূমির বুকে জাগা শেষে ঘাসে
নিজেরে জানান দেয় ঝরে ক্ষীণ হিমের মতোন।সম্পূর্ণ

মনে রেখো-
যে বাড়িতে তর্কের ঝড় উঠেনি কোনোদিন
বৃষ্টিতে ভিজে ফিরে এসে আবারো
মেতে উঠতে হয়নি বিশ্রী বাক‍্যালাপে
এখানে-
মিষ্টি আলাপচারিতায় সবচেয়ে সুখী
মাকে নিয়ে অপেক্ষা করছে একজন
এমন একজন
শুধুমাত্র একজন।
যার ধৈর্য্য বাড়ছে কেবলি বাড়ছে
ক্রমশ অধীর-আকূল হয় অন্ধকারে।সম্পূর্ণ

সকল মানুষের থাকে দুটি হৃদয়
একটির নাম ‘ভালো’ অন্যটির নাম ‘মন্দ’।
নিজের মনকে রাখো ‘ভালো’র দিকে।
যদি ‘মন্দ’কে বেছে নাও জেনে নিও একদিন
তোমার অন্তরাত্মা তোমাকে কঠোর সাজা দেবে।
সম্পূর্ণ