এই-যে তোমার প্রতীক্ষাতে অসুখ আমার খুব
তুমি এলেই ঘুচবে অসুখ দূর হবে সব দুখ
তুমি-ই আমার আঁধার জুড়ে একটুখানি আলো
আমি বাসি; তুমিও আমায় একটু বেসো ভালো।সম্পূর্ণ

এই-যে তোমার প্রতীক্ষাতে অসুখ আমার খুব
তুমি এলেই ঘুচবে অসুখ দূর হবে সব দুখ
তুমি-ই আমার আঁধার জুড়ে একটুখানি আলো
আমি বাসি; তুমিও আমায় একটু বেসো ভালো।সম্পূর্ণ

সুদিন বেহাত ঐতিহাসিক গাথা গাঁথার প্রাক্কালেই,
তবু, আশা-নিরাশার দ্বৈত মৌলের মহাকাশযানে-
লিখা থাকে বিপ্লব পরবর্তী প্রেমের কথা, বিপ্লব শেষে তোমার সাথে সংসার।
সমযোজী না আয়নিক-
কোন মানবিক বাঁধুনিতে জন্ম নিবে মীমাংসিত বিপ্লবের শিশু?
যদিও মানবতা নিখোঁজ হয়ে গেছে সেই কারবালার ক্রন্দনে-
অনেক- অনেক আগে,
ফোরাতের স্রোত তা জানে।
সম্পূর্ণ

একটা কবিতা লেখবো বলে বেঁচে আছি
কেবল একটা—
পৃথিবীর এত শখ থাকতেও কেন যেন কবি হবার পাপ জাগলো
সে প্রশ্ন করতে করতে করতে করতে করতে করতে করতে
নিজেকে বিরক্ত করে তুলেছি—সম্পূর্ণ