আমাকে পৃথিবীর দরজা ভেবে ভুল স্বাক্ষর তোমাকে নিয়ে চলে গেছে,
অনন্তর উপসংহার,
কাউকে খুঁজে না পেলেও নিজেকে পাবে,
একাকী,ভয়ংকর।সম্পূর্ণ

এখন এ পথ থেকে সে পথ
জিন্দেগি আর মওতের মাঝে যে পথ রয়েছে
হাঁটছি;
সেই পথ থেকে তোমায় দেখা যায় না
শুধু কবিতা লেখা যায়—চিঠি লেখা যায়
এমনকি বিলবোর্ডে আমি লিখে রেখেছি তোমার নাম
প্রজ্ঞাপন প্রকাশ হলেও
তোমার খোঁজ পাই নাসম্পূর্ণ