কবিতা মহাকাল
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

সাক্ষী তোমার অগ্নিগোলক, পাশে আছে চলে চলুক;
সিপাহি তোমার মাথার টুপি, কালো বলে রাখলা মাটি।
অন্য পথে যেথায় চলো, চাঁদের আলোয় একলা বলো।
মানুষ তোমার মুখোশ খুলো, দিনের আলোয় ঘোমটা তোলো!
অন্যায়কে রুখে দাও, সত্যের পথ বাতলে চলো।

মানুষ তুমি থেমো না, যুবক তুমি থেমো না;
কন্যা তুমি থেমো না, মানুষ তুমি ভুলো না।
তাকিয়ে আছে ঈশ্বর, তোমার দিকে ভাবেশ্বর;
করছো কি, থামছো কেনো, জীবন যুদ্ধে হারছো কেনো।
যোদ্ধা তুমি লড়ে যাও, মহাকালকে বলে দাও।

আসুক প্লাবন, হোক ঝড়, চোখের কোঠোর বন্ধ সব;
আয়না কোথায় পাচ্ছি না, তোমায় আমি দেখছি না।
পৃথিবী সুন্দর বলছি শুধু, আসলে কি ভাবছো কিছু;
কতকিছু হয়ে বেড়ায়, কতকিছু ঘটে বেড়ায়।
রাখছ কি খবর কিছু!
আমরা মানুষ যাবো আগে, বলো যাচ্ছি কেনো পিছু?

guest
0 Comments
Newest
Oldest Most Voted