কবিতা মৃত্যু কাহিনি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 15 জানুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা মৃত্যুর বার্তা
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

মৃত্যুর কর-তালি
আমি দৃষ্টিহীন দেখিতে না পাই
বধির যে জন শুনিতে না পায়
চারিদিকে আঁধার ঘনায়ে আসে
আঁধারে আঁধারে গলাগলি।

মৃত্যুর রথে কালপুরুষ ব’সে
মহাশূন্য ভেদিয়া আসে।
ক’রে সজ্ঞাহীন চেতনা বিহীন
লোকে পরলোকে কোলাকুলি।

বিদেহী আত্মা ছাড়িলে দেহ
বিচ্ছেদ টের পাবে না কেহ।
আত্মা মোর এ খাঁচা ছাড়ি
রথের সাথে করিবে ঢলাঢলি।

দ্রুত বেগে রথ আপনি ফিরিবে
সে রথ কেহ দেখিতে না পাইবে।
আলোকের বেগ হার মানিবে
ফুলে ফুলে সজ্জিত স্বর্গ
চরম নীরবতা হারাবে কাকলি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted