কবিতা পরলোকের পথে
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 18 জানুয়ারি, 2024, দুপুর
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা মৃত্যুর পরে
কবিতার বিষয় বিরহ, মৃত্যু
Review This Poem

পড়শিরা সব যাচ্ছে দূরে
একে একে রথে চড়ে।
আপন গৃহ নিজের দেহ
ব্যসন ভূষণ সবই ছেড়ে।

ডাক এসেছে উপর হতে
দেরি তাঁর সয় না মোটে।
সাদা ফুলের মালায় মেলায়
শব দেহ যেন সেজে ওঠে।

পরিজন কুল রহিবে চাহি
আঁখি আঁখিপাত সিক্ত করি।
শকট খানি বেলা অবেলায়
বহিছে শব নির্বিকারে হেলায়।

মর্ত্যের সাথে সকল বাঁধন
এক ডাকেতে হল যে ছেদন।
আত্মা তরঙ্গ অদৃশ্য বিহঙ্গ
অজানা লয়ে দেবে সে সঙ্গ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted