কবিতা দূরের দেখা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 23 ফেব্রুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা দূরে দূরে দেখা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

দূরে দূরে মিছে দেখা
মিছে হাসির অধরে রেখা।
দূর হতে দূর বেড়ে চলে
দেখা মোদের কিসের ছলে!

ট্রেনখানি প্রস্থানের মুখে
দূরের বিদায় দূরের দুঃখে।
ছুটিল ট্রেন দুলিয়া দুলিয়া
বক্র পথে সে পড়িছে হেলিয়া।

দূরের বেদনা দূরের যাতনা
দূরই দেয় মোরে দূরের সান্ত্বনা।
যায় সাথি মোর দৃষ্টি-অগোচরে
নীরব ব্যথা সরবে অন্তরে।

দেখা দেখা দেখা কতদিন পরে
দূরের দেখা চলে যায় দূরে।
ফিরে আসি আমি শূন্য মনে
রজনী ঢলে নিদ্রা বিহনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted