| কবিতা | করোনা কালে অকাল বোধন |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 05 সেপ্টেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | অকাল বোধন |
| কবিতার বিষয় | অন্যান্য |
সেই করোনা কালে ছিল নাহি কোন প্রয়োজন
প্রাণ প্রতিষ্ঠা করি দেবী আমন্ত্রণ।
না ছিল কল্পনা পঞ্চমী তিথিতে
না হইল বোধন ষষ্ঠী রজনীতে।
ঘন ঘন উলুধ্বনি শঙ্খধ্বনি নাহি শুনি
না হইল চক্ষু দান প্রতিমার প্রাণ দান,
শূন্য ঘরে মহাশূন্য বিরাজিল
সেদিন ছিল শূন্য দেবীর আটন।
সপ্তমীতে প্রথম পূজা না হল যে দশভূজা
না আসিলেন পার্বতী ভগবতী মানব গৃহে,
সবাদ্যে সালোকে কল্পিত সমারোহে।
শরতের মুখে ছিল না হাসি
অব্যক্ত বেদনায় গিয়েছিল ভাসি
অকাল বোধন না হল সাধন
না হল পূজা না আলাপন।
ভেবেছিনু, কতদিন করোনা ত্রাসে
লুকাবে আনন্দ হরষ-গ্রাসে।
এসেছে সেদিন ফিরে পুনরায়
না রয়েছে ভয় না কোন সংশয়।।