বাংলা কবিতা, সংসার কাব্য কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা সংসার কাব্য
কবি মুহতাসিম তকী
Review This Poem

নীলা,
তুমি মায়াবী হাতে সজিয়ে যাও আমাদের সংসার।
তোমার কপালে নীল টিপ পরিয়ে
আমি বুঁনে দেবো ভালোবাসা।
তোমার চোখে চোখ রাখতে পারলেই আমি খুশি!
তোমার আমার টোনাটুনির সংসারে,
আমার সমস্ত পরিশ্রমের টাকায়,
মাসের বাজারটা করে দিতে পারলেই,
এ জগতে আমার চেয়ে সুখী আর একজনও হবে না।
নীলা,
তুমি!শুধু তুমি আপন পরশে
সংসার সাজাও আমার।
বাজারের ফর্দে ভুল করলে,
খুব করে বকে দাও।
আমার আর কিছুই চাইবার নেই।
তোমার শাড়ির আঁচলে,
আমাদের ছোট্ট ঘরের চাবি গুজে দিয়ে।
সমস্ত সাংসারিক আলাপে,
আমি খুঁজে ফিরতে চাই ভালোবাসা।
একটা ঘোর ক্লান্তিময় দিনের শেষে,
আমি তোমার চোখেই চোখ রাখবো,
তোমার এলো চুলের খোঁপায় বেঁধে দেবো গোলাপ।
চুপিচুপি বলে দেবো,
ভালোবাসি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted