| কবিতা | পাগল |
| কবি | মুহতাসিম তকী |
| সময় | ২ সেপ্টেম্বর, ২০২১ |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা |
দূর্বাল!
হইতেছে না কিছু।
এইবার একখান কবিতা লেখন লাগবো।
বহুত দিনের ম্যানম্যানানি ছন্দের
মিছা কথায় জমাট হইয়া রইচে পুরা বুক।
একটা চিৎকার চাই-
ল-ম্বা চিৎকার।
এইবার একটা কবিতা ল্যাখাই লাগবো।
একটা কবিতায় তোমারে ছিইড়া ফাইড়া চামু,
তোমারে খামু-
যতোটা খাইতে পারি নাই।
এতো প্রেমের ঋণ লইয়া
ঘোরো ক্যাম্নে তুমি?
আমি যে তেষ্টায় মইরা যাই!
আর কোনো মিছা কথা না।
আমি কমুনা
তোমারে ভুইলা গেছি,
দিছি মাফ কইরা।
তুমি আমারে কও, আমারে বুঝাও
এই যে আমার কবিতায় তুমি নাই-
এই যে আমার বিছানায়,
আমার বিকালে তুমি নাই!
এই জীবন লইয়া-
এখন কই যাওন যায়?
আমার তো কবিতা লাগবো,
একটা জুতসই কবিতা
লাগবো আর তোমারে।
এতো প্রেমের ঋণ লইয়া
ঘোরো ক্যাম্নে তুমি?