বাংলা কবিতা, ক্যাডার কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা ক্যাডার
কবি মুহতাসিম তকী
সময় পহেলা জুলাই,২০২০,মাঝরাত
লিখার স্থান ইসলামবাগ,রংপুর।
5/5 - (1 vote)

ওরা সরকারি গোলাম হয়ে,
লুটে নেবে প্রেমিকার ঠোঁট।
বুঝবে না চোখের মায়া,
বুকের ব্যথা।

শরীয়তী আলিঙ্গনে,
প্রেমের সমুদ্র থেকে শুষে নেবে জল।

শালা বোকাচোদা চাকরী জোটাইতে পারোস না
প্রেম করোস ক্যান?
একদম চুপ।
কোনো কথা না।

পথ খরচ বাঁচায়,
প্রেমিকাকে যে টিপ কিনে দিস,
তার দাম নাই সংসারে।

আছিলি নাকি আঁতেল বোকাচোদা
বইয়ের পাতায় মুখ গুঁইজা?
গিলছিস একের পর এক পাতা?
তোর আবার কিসের বউ?

তুই একদম চুপ।
তোর চোখ ভরা প্রেম
গিল্লা খা।
ভালোবাসার কবর দে বুকে।
চাকরির মায়ায় যে প্রেম ছুইটা যায় সেই প্রেম গিল্লা খা তুই।

কতো কথা,কতো কবিতা প্রেমিকার চোখে
যদি ভরসাই না থাকে ভালোবাসায়
তাহলে মিছে কেন ঘুড়ি নাটাই নিয়ে টানাটানি।
দে ছিঁড়ে দে সুতা, চলে যাক।

যেই প্রেম জানে না,
ভালোবাসলে শুধু ভালোই বাসা যায়।
সেই প্রেম চলে যাক।

যে সংসার ভালোবাসারে সিকিউরিটি ভাবতে শেখায় নাই,
যেইখানে ভালোবাসার মানে,
বাবু তোমাকে কিন্তু বড় কিছু হতেই হবে।
সেই সংসারে তুই প্রেম না।
ব্যাবসা শেখ ব্যবসা।
সুক্ষ্ম হিসাব কইষা বাইর কর,
কিভাবে কতো টাকা কামাইলে
প্রেমিকারে বউ বানো যায়।
তোর ভালোবাসার দরকার নাই,
তুই বরং ব্যবসায়ী হ।

ওরা সরকারি গোলাম হয়ে,
লুটে নেবে প্রেমিকার ঠোঁট।
প্রেমিক
তুই একদম চুপ!
কোনো কথা না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted