বাংলা কবিতা, কথা দাও কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা কথা দাও
কবি মুহতাসিম তকী
সময় ২০ আগষ্ট, ২০২১
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
কবিতার বিষয় প্রেম

আমার হাতে হাত রাখো তুমি,
আমার প্রিয় হলুদ ফুল ছুঁয়ে কথা দাও
আমাকে ছেড়ে যাবার সমস্ত রাস্তা ভুলে যাবে তুমি।
তোমার প্রেমিকাজন্ম,
তোমার ভালোবাসার বৃষ্টি স্নানে,
আমাকে ডাকো,
আমাকে পাশে রাখো,
আমাকে জড়িয়ে ধরো অবুঝ প্রেমিকার মতোন।
আমি আর কোথাও যাবো না।
তুমি ঘরে ফিরলে,
আমি ভুলে যাবো
এই এক জীবন কবিতার দুঃখ বিলাস।
আমার হাতে হাত রাখো তুমি,
আমার প্রিয় হলুদ ফুল ছুঁয়ে কথা দাও
আমাকে ছেড়ে যাবার সমস্ত রাস্তা তুমি ভুলে যাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments