মৃত্যুরে বাইড়া দিয়া ভাত,
পাশে বইসা জিগাই আর কয়দিন?
দিন-গুণি-
দিন-গুনি আর হেব্বি পার্ট লইয়া কই
দেখ ব্যাটা,
কিসের ডিপ্রেশন!
আমারে দেইখা শেখ,কিভাবে ফাইট ব্যাক করছি।
ন্যাংটা কালের বন্ধুর দেখা পাইলে,
অহন বিড়ি ভাগ কইরা খাইতে খাইতে,
কইয়া ফালাই মিছা কথা।
দোস্ত ভালাই তো আছি।
ওইও কতো কথা যে লুকায়!
কায় জানে।
কারো কথা কে-এ-এ-উ জানে না।
কেউ বোঝে না কারো দুঃখ।
বয়স বাইড়া যায়,
সময় চইলা যায়,
মানুষ যায় বদলায়া
লজ্জা বাড়ে, ইজ্জৎ এর ডর বাড়ে।
চাইপ্পা যাই সব।
দুঃখ-কান্দন সব গিইল্লা খায়া,
হাইসা হাইসা কই,
আমারে দেইখা শেখ ব্যাটা,
ক্যাম্নে ভালো থাকে।
আর রাইত বাড়লে
আড়ালে গিয়া,
মৃত্যুরে বাইড়া দিয়া ভাত,
পাশে বইসা জিগাই আর কয়দিন?
