কবিতা ভালোবাসার পথ
কবি সুশান্ত কুইলা
সময় ০১ ফেব্রুয়ারী, ২০২১
লিখার স্থান কোলকাতা
4.5/5 - (2 votes)

ভালোবাসার পথটি ধরে
চলবে জীবন রথ।
আপন করার শপথ নিয়ে
এগিয়ে যাবো পথ।

যতই বাধা বিপদ আসুক
লক্ষ্য রবে স্থির।
প্রতিবাদের ভাঙবো তালা
উচ্চে রেখে শির।

সঙ্গে যদি কেউ না আসে
একলা যাবো ছুটে।
মলিনতার খুলবো বাঁধন
সকল বাধা টুটে।

করবো প্রমাণ এই জগতে
কেউ নয়কো পর।
ধরার পরে তুলবো আমি
পরিচিতির ঝড়।

জানবে সবাই চলছি আমি
ভালোবাসার পথে।
সে পথ ধরে এগিয়ে যাবো
প্রেমকে নিয়ে সাথে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted