বাংলা কবিতা, সব না আসুক অন্তত কিছু আসুক ফিরে কবিতা, কবি সুপ্ত সাহা | কবিতা অঞ্চল
কবিতা সব না আসুক অন্তত কিছু আসুক ফিরে
কবি সুপ্ত সাহা
সময় ৪ অগাস্ট, ২০২০ ইং
লিখার স্থান কলমাকান্দা, নেত্রকোণা
Review This Poem

একদম আগের মতো করেই ফিরে আসতে হবে এমন কোনো কথা নেই
সব না হোক অন্তত কিছু আসুক ফিরে
দুঃস্বপ্নের মতো বুকের ভেতরে যে কালো বিড়াল ঢুকে গ্যাছে
সে হৃদয়ের মাংস খাক তবু অন্তত কাটাগুলো ফেলে যাক
জাত ধর্ম ছেড়ে আসা কোনো শূন্য মদের বোতল কিংবা সাদা শাড়িটা ছেঁড়া থাক তবু অন্তত
তার গায়ে ন্যাপথালিনের গন্ধ টা থাকুক
চাতক জল টা খাক সে জল বৃষ্টিরই হতে হবে এমন কোনো কথা নেই – কথা তো এমনও ছিলো?
থাক। সেসব কথা আর না বলাই ভালো

guest
0 Comments
Newest
Oldest Most Voted