কবিতা সব শূন্য
কবি সুমির সূত্রধর
সময় 03/04/2024
উৎসর্গ অধরা
কবিতার বিষয় প্রেম, বিরহ
1.5/5 - (2 votes)

তুমি আমায় ছেড়ে যাবে
কখনো তা ভাবিনি।
অত:পর তুমি চলে যাওয়ার পর,
যাই হোক কিছু একটা ভেবেছিলাম।
বোকা মন ভেবেছে,
কি আর হবে?

সময় যত গড়ালো
আস্তে আস্তে তোমার অস্তিত্ব
জানান দিতে থাকলো।
আসলে তুমি ছাড়া,
আমি শূন্য আমি ফাকা।

একা হয়ে গেছি, বড্ড একা
সকালটা আর তোমার ফোনের রিংটোনের শব্দে,
আমার ঘুম আর ভাঙ্গেনা।
রাতে তোমার উড়ন্ত চুমু না পেয়ে,
দুচোখ আর এক হয়না।

দিনটা কাটে বিষণ্ণতায়,
বিকালটা কাটে অস্থিরতায়,
রাতটা কাটে নিংসঙ্গতায়।

তুমি নাই, কিছু নাই
সব শূন্য, সব অপূর্ণ..

guest
0 Comments
Newest
Oldest Most Voted